বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৬:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •

সাংবাদিকদের ওপর মামলা হামলা বন্ধের দাবি বিএসসি’র

সাংবাদিকদের ওপর মামলা হামলা বন্ধের দাবি বিএসসি’র

ঢাকা প্রেস,নিজস্ব প্রতিনিধি:-

 

সারাদেশে সাংবাদিকদের উপর একের পর এক চলমান মামলা হামলার প্রতিকারসহ উদ্ভূত পরিস্থিতিতে বিএসসি’র উদ্যোগে সাংবাদিকদের করণীয় নির্ধারণে ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে।


শনিবার রাত ৯ টা থেকে রাত পৌণে একটা পর্যন্ত পৌণে চার ঘন্টা ধরে চলা ‘বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’ তথা বিএসসি’র ওই ভার্চুয়াল মিটিংয়ে সারাদেশ থেকে ৩০ জন সাংবাদিক নেতা বক্তব্য রাখেন।

 

বিএসসি’র আহবায়ক, একুশে টিভির সাংবাদিক এম রায়হানের সভাপতিত্বে এতে ‘মুখ্য আলোচক’ ছিলেন বিএসসির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সাইদুর রহমান রিমন।


সভায় বিএসসি’র পক্ষ থেকে সাংবাদিক নির্যাতন বন্ধে কয়েক দফা প্রস্তাবনা ও সুপারিশ তুলে ধরা হয়। পাশাপাশি সহসাই বিএসসি’র পক্ষ থেকে একটি প্রতিনিধি দল  আইন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাত করে সাংবাদিকদের ওপর মামলা হামলা বন্ধে এসব সুপারিশমালাসহ স্মারকলিপি প্রদানেরও সর্বসম্মত সিদ্ধান্ত  হয়। এ মিটিংয়ের সঞ্চালনায় ছিলেন বিএসসির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রিপোর্টার গৌরাঙ্গ দেবনাথ অপু।