শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৪০:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •

ঢাকায় ৬ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকায় ৬ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬ হাজার ইয়াবাসহ মোহাম্মদ ইয়াছিন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 

বুধবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিবির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইলিয়াস কবির।
 

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় খিলক্ষেতের নিকুঞ্জ-১ এলাকায় অভিযান চালায় ডিবির রমনা বিভাগের একটি দল। এ সময় ইয়াছিনকে ৬ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
 

ডিসি ইলিয়াস কবির আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।