বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৩:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন

মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন

টাঙ্গাইলের মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

 

"দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব"- এই প্রতিবাদ্যকে সামনে নিয়ে মধুপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কৃষি অফিসার রকিব আল রানা, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, শিক্ষা একাডেমি সুপার ভাইজার মহি উদ্দিন আহমেদ, মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বোরহান আলী সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানটির সার্বিক বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা।