সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৫:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয় : পেজেশকিয়ান

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয় : পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কোনো শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের আলোচনায় ছাড় না দিলে কঠোর সামরিক পদক্ষেপের হুমকির জবাবে তিনি এই মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না এবং শিয়া সম্প্রদায়ের মানুষকে জোর করে কিছু মানানো যায় না।

পেজেশকিয়ান আরো জানান, তিনি ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। ওই আলোচনায় তিনি যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে সামরিক হুমকি সরিয়ে নেওয়ার আহ্বান জানান।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে, হরমুজ প্রণালিতে তাদের নতুন নিরাপত্তা পরিকল্পনার লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে অস্ত্র ও বিভিন্ন সরবরাহ পৌঁছানো ঠেকানো। বিষয়টি যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় বড় একটি জটিলতা হিসেবে দেখা দিচ্ছে।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য পরিচালিত মার্কিন অভিযান প্রজেক্ট ফ্রিডম আপাতত স্থগিত রাখা হয়েছে, যাতে তেহরানের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া যায়।