শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:১৫:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

বুড়িচংয়ে টাস্কফোর্সের বিশেষ অভিযানে ২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বুড়িচংয়ে টাস্কফোর্সের বিশেষ অভিযানে ২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ-


কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী।

 

রবিবার (৩১ আগস্ট) রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের মিরপুর গ্রামের দক্ষিণগ্রাম এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবি ও বুড়িচং থানা পুলিশ সহায়তা করে।
 

অভিযানে নাবালক মিয়ার ছেলে জিয়াউর রহমানের ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে কৌশলে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। তবে অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যায় অভিযুক্ত জিয়াউর।
 

এ সময় দক্ষিণগ্রাম এলাকায় বিভিন্ন মোটরসাইকেল তল্লাশি করা হয়। জনসম্মুখে ধূমপান ও বিভিন্ন অপরাধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়। সড়ক ও পরিবহন আইনে মোটরসাইকেল চালক আহাদ হোসেনকে ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনে এক চা দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
 

অভিযানে শংকুচাইল ক্যাম্পের সুবেদার মোহাম্মদ আনোয়ার হোসেন, বুড়িচং থানার এসআই জয়নাল আবেদীনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
 

এ ঘটনায় সোমবার বুড়িচং থানায় পলাতক আসামি জিয়াউর রহমানের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।
 

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনের বাইরে কেউ  নয়-যেই অপরাধে জড়াবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। জনগণের সহযোগিতা থাকলে এ ধরনের অবৈধ কার্যক্রম অনেকটাই কমে যাবে।