শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৫:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভোট সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

ভোট সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি—



বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো দৃশ্যমান উন্নতি হয়নি। নির্বাচন সামনে রেখে সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে পরিস্থিতির শিগগিরই সমাধান হবে—এমন প্রত্যাশার কথাও জানান বিএনপির এই শীর্ষ নেতা।

 

সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে সরকার এখনো কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা তাদের ব্যর্থতা। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়নি। তবে বিএনপি আশাবাদী, খুব শিগগিরই এর সমাধান হবে।”
 

ক্রিকেট ইস্যুতে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট বাংলাদেশের সম্মানের সঙ্গে জড়িত। “আমাদের দেশের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা,”—উল্লেখ করে তিনি বলেন, ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক সিদ্ধান্তে বিএনপি একমত। তবে ছোটখাটো বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেন তিনি।
 

দেশের রাজনীতি ও রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে বিএনপির ভূমিকার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল। “একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ, সংস্কার কার্যক্রম, মুক্ত সাংবাদিকতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে,”—বলেন তিনি।
 

নদীর পানিবণ্টন প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, বিএনপি ক্ষমতায় এলে তিস্তা, পদ্মাসহ অভিন্ন নদীগুলোর ন্যায্য পানির হিস্যা আদায়ে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। তিনি বলেন, “পারস্পরিক সম্মান বজায় রেখে ভারতের সঙ্গে আলোচনা করেই আমাদের দাবি আদায় করা হবে। আমরা ভালো সম্পর্ক চাই; তাতে বিরূপ আচরণও কমবে।”
 

বিদেশে অবস্থানরত সমালোচকদের প্রসঙ্গে তিনি বলেন, “বিদেশে বসে যারা বড় বড় কথা বলে, তাদের কাছে ফ্যাসিস্ট ফ্যাক্টর হতে পারে; আমাদের কাছে নয়।”
 

এ সময় বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের স্থগিত উত্তরাঞ্চল সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “উত্তরবঙ্গ তার পিতৃভূমি। পরবর্তীতে অবশ্যই তিনি সেখানে সফর করবেন।”