বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৩:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাহুবলে অস্ত্রসজ্জিত হামলা, ভাঙচুর ও লুট; দম্পতি আহত, থানায় মামলা

বাহুবলে অস্ত্রসজ্জিত হামলা, ভাঙচুর ও লুট; দম্পতি আহত, থানায় মামলা

হবিগঞ্জ প্রতিনিধি:


হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ অস্ত্রসজ্জিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী পরিবার ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় একটি গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে খদভানু (৬৫) নামের এক বৃদ্ধার বাড়িতে হামলা চালায়। অভিযোগে বলা হয়, শাহীন ও কাদিরের নেতৃত্বে ২৬-৩০ জনের একটি দল বসতবাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর শুরু করে।

এ সময় খদভানু ও তার স্বামী টেনু মিয়া (৭০) বাধা দিলে হামলাকারীরা তাদের ওপর হামলা চালায়। লাঠি ও লোহার রড দিয়ে মারধরে টেনু মিয়ার হাত ও কোমরে গুরুতর আঘাত লাগে এবং হাড় ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা খদভানুকে ঘরের বাইরে এনে মারধর ও শ্লীলতাহানি করে। তার চিৎকারে মেয়েকে এগিয়ে আসলে তাকেও মারধরের শিকার হতে হয়।

হামলাকারীরা বাড়ির দরজা-জানালা, আসবাবপত্র ও রান্নাঘরের জিনিসপত্র ভাঙচুর করে। পরে ঘরের ড্রয়ার ভেঙে নগদ ১ লাখ ১০ হাজার টাকা এবং প্রায় ২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৬০ হাজার টাকা।

স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে প্রাণনাশ ও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগে বলা হয়েছে। ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার ঘরবন্দী অবস্থায় ছিলেন এবং তাৎক্ষণিক চিকিৎসা নিতে পারেননি।

পরদিন সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আহতরা বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এ ঘটনায় খদভানু বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৪ জনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।