রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০২:১২:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

নুরের ওপর হামলায় তারেক রহমানের নিন্দা, তদন্তের দাবি

নুরের ওপর হামলায় তারেক রহমানের নিন্দা, তদন্তের দাবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নুরের দ্রুত সুস্থতা কামনা করে সরকারের প্রতি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
 

শনিবার এক বিবৃতিতে তারেক রহমান বলেন, “আমরা অত্যন্ত সংবেদনশীল গণতান্ত্রিক উত্তরণের সময় অতিক্রম করছি। এর প্রথম ধাপ জাতীয় নির্বাচন। তাই কোনো ধরনের অস্থিতিশীলতা যাতে ছড়িয়ে না পড়ে এবং গণতন্ত্রের পথে অগ্রযাত্রা ব্যাহত না হয়—এটা আমাদের সবার সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে।”
 

তিনি আরও বলেন, গণতন্ত্রকামী সব পক্ষ—বিএনপি ও এর জোটসঙ্গীসহ—সংযম ও সহনশীলতা বজায় রাখবে। গত বছরের গণঅভ্যুত্থানের সত্যিকারের চেতনা বিজয়ী হতেই হবে। দেশকে দলীয় স্বার্থ, সহিংসতা ও চলমান অস্থিতিশীলতার শৃঙ্খল থেকে মুক্ত করাই এখন সময়ের দাবি।
 

তারেক রহমানের ভাষায়, “যদি আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, তবে সহিংস জনতার সংস্কৃতির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাষ্ট্র গড়ে তুলতে হবে। জনগণকে গণতান্ত্রিক পথে ক্ষমতায়ন ও সবার জন্য ন্যায়বিচার, সমতা ও মর্যাদা নিশ্চিত করলেই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারব।”