মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৮:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নতুন জুতো পায়ে দিলে ফোসকা না পড়ায় করণীয়

নতুন জুতো পায়ে দিলে ফোসকা না পড়ায় করণীয়

নতুন জুতো পায়ে অস্বস্তি হবে এটাই স্বাভাবিক। কিন্তু যন্ত্রণাকে তো আর স্বাভাবিকের মাত্রায় বিচার করা সম্ভব না। নতুন জুতো পায়ে দিলেই এই সমস্যা হয়। অনেকের ক্ষেত্রে এই সমস্যা ঘায়ের দিকে এগিয়ে যায়। এই সমস্যার সমাধান: 


অ্যালোভেরা
পায়ে ফোসকা পড়লে অ্যালোভেরা একটি সহজ পদ্ধতি। কারণ অ্যালোভেরাতে অ্যান্টিসেপটিক আছে। ফলে পায়ের ক্ষত বা ফোসকা সহজেই সাড়াতে পারে। আপনি চাইলে অ্যালোভেরা জেল কিনে নিতে পারেন। সেটাও একটা ভালো উপায়। 

টুথপেস্ট
ফোসকা পড়লে জ্বলুনি থেকে ছাড়া পাওয়া মুশকিল। আর ক্ষত দ্রুত না শুকোলে ফোসকা আরো জ্বালাতন করে। সেক্ষেত্রে টুথপেস্ট ব্যবহার করুন। টুথপেস্ট ব্যবহারে ক্ষত দ্রুত শুকোতে শুরু করে। তাছাড়া টুথপেস্টের ঠাণ্ডা উপকরণ কিছুটা আরাম দেয়। 

নারকেল তেল
পায়ে ফোসকা পড়লে নারকেল তেল ব্যবহার করুন। এতে ফোসকা শুকিয়ে যাবে আস্তে আস্তে। নতুন জুতো পায়ে দেওয়ার আগেও নারকেল তেল দিয়ে মালিশ করে নিতে পারেন। তবে বেশি ব্যবহার করবেন না। 

মধু
মধু ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে বাচায়। আপনার পায়ে ফোসকা পড়লে মধু সাথে সাথেই ব্যবহার করুন। এতে ফোসকা বড় হবে না বা তাতে ক্ষত হওয়ার সম্ভাবনা কমে যাবে।