মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৭:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খুলনার আরও তিন আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

খুলনার আরও তিন আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

খুলনা ব্যুরো:-

 

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে খুলনার আরও তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। রোববার নগরীর আল ফারুক সোসাইটিতে আয়োজিত ‘দায়িত্বশীল সমাবেশে’ জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এ প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে, দলটি খুলনার আরও তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছিল।
 

নতুন ঘোষণা করা প্রার্থীদের মধ্যে খুলনা-১ আসনে বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমীর শেখ আবু ইউসুফ, খুলনা-২ আসনে মহানগর জামায়াতের সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, এবং খুলনা-৩ আসনে মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের নাম রয়েছে। এর আগে, খুলনা-৪ আসনে জেলা নায়েবে আমীর কবিরুল ইসলাম, খুলনা-৫ আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং খুলনা-৬ আসনে খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়েছিল। ফলে জামায়াত খুলনার ৬টি আসনের সবগুলোতেই প্রার্থী ঘোষণা করেছে।
 

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, জেলা আমীর এমরান হুসাইন, নায়েবে আমীর কবিরুল ইসলাম, মহানগর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, এবং ছাত্রশিবিরের মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন প্রমুখ।