সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:০৫:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

গাইবান্ধায় আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি:-

 

গাইবান্ধায় "অপারেশন ডেভিল হান্ট"-এর অংশ হিসেবে পুলিশ জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। রোববার রাতে গাইবান্ধা শহরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
 

গ্রেপ্তারকৃতদের মধ্যে মাসুদ রানা (৫০), গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক এবং শহরের খানকা শরীফ এলাকার মৃত মোখলেছার রহমানের ছেলে। অপরজন খন্দকার তানভীর আহমেদ (৩০), নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি এবং সদর আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ারের ভাগ্নে। তিনি শহরের সদর হাসপাতাল রোডের খোকা মিয়ার ছেলে।
 

পুলিশ জানায়, রোববার রাতে ১ নম্বর রেলগেট এলাকা থেকে মাসুদ রানাকে এবং সদর হাসপাতাল রোডের বাসা থেকে তানভীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার।
 

ওসি জানান, "ডেভিল হান্ট" অভিযানে গত রাতেই আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এজাহারভুক্ত মামলার আসামি। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।