মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৮:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি

আজ রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি

আজ সন্ধ্যায় স্থানীয় মুসলিমদের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। কেউ চাঁদ দেখলে তা নিকটস্থ আদালতকে জানাতে বলা হয়।

 

সৌদি বার্তা সংস্থা সূত্রে জানা যায়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ ২৮ শাবান। আজ মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের নতুন চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার থেকে রোজার মাস শুরু হবে। আর দেখা না গেলে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। তাই স্থানীয় মুসলিমদের আজ সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানানো হয়।

 

কেউ খালি চোখে বা দূরবীন দিয়ে রমজান মাসের চাঁদ দেখলে তাদের নিকটতম আদালতকে জানাতে বলা হয় এবং তাদের সাক্ষ্য রেকর্ড করতে বলা হয়। কিংবা নিকটতম কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তাদের সাক্ষ্য রেকর্ড করতে বলা হয়।