শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:১৬:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে আহত, বিশেষ অভিযানে গ্রেফতার ১০২ জন

আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে আহত, বিশেষ অভিযানে গ্রেফতার ১০২ জন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

রাজধানীর আদাবরে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে ১০২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আদাবর থানা পুলিশ। অভিযানে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় একটি পুলিশ টহল দল ভিকটিম উদ্ধারে গেলে স্থানীয় একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কনস্টেবল আল আমিনকে গুরুতর জখম করে এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।
 

ঘটনার পরদিন ২ সেপ্টেম্বর (সোমবার) আদাবর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মোট ১০২ জনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে রয়েছে মোঃ মিজান মাতব্বর (২৮), মোঃ রাব্বি (২১), মোঃ রবিউল ইসলাম ওরফে রবি মন্ডল (৫০), জুয়েল সরদার (২৬), সবুজ মিয়া (২৬), মোছাঃ রিনা বেগম (৩০), ফজলু শেখ (৩৮), নাজমুল হুদা (৪২) সহ আরও অনেকে।
 

অভিযানের সময় তাদের কাছ থেকে ২৫টি লাঠি, ১২টি সামুরাই তলোয়ার, ১১টি লোহার রড এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
 

গ্রেফতারকৃতদের মধ্যে প্রথম পাঁচ আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। বাকি ৯৭ জনকে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে আদাবর থানা পুলিশ।

সূত্র: ডিএমপি নিউজ।