মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৮:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বড়াইগ্রামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

বড়াইগ্রামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৬তম বিজ্ঞান মেলা) শুরু হয়েছে।


 

বড়াইগ্রামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন



বুধবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুসনেয়ারা খাতুন, শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুরুজ আলী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।  

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত বিজ্ঞান মেলার পাশাপাশি ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মেলায় ২০টি স্টল রয়েছে। মেলা শেষ হবে বুধবার বিকাল ৫টায়।