বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৫:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •

ফতুল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

ফতুল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):


 

নারায়ণগঞ্জের ফতুল্লায় অত্যাধুনিক বিদেশী পিস্তল ফাইয়াজ হাসান নিলয় (৩১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
 

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ফতুল্লার কাশীপুর এলাকা থেকে তাকে আমেরিকার তৈরি ওই পিস্তলটি সহ গ্রেফতার করে পুলিশ।
 

ফাইয়াজ হাসান নিলয় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কাওঢাইল পূর্বপাড়ার মনসুর হাজীর পুত্র। বর্তমানে তারা স্ব-পরিবারে ফতুল্লা মডেল থানাধীন নিউ চাষাড়া জামতলা এলাকায় বসবাস করে।
 

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশীপুর এলাকা থেকে আমেরিকার তৈরি গুলিবিহীন ম্যাগজিন ও একটি পিস্তলসহ ফাইয়াজ হাসান নিলয় নামের যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
 

অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।