সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৮:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই, চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত

ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই, চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ কার্যকর হলো না। সুপ্রিম কোর্টের চেম্বার আদালত সোমবার (১ সেপ্টেম্বর) সেই আদেশ স্থগিত করেছেন। ফলে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা থাকছে না।
 

এর আগে একই দিন দুপুরে হাইকোর্ট ডাকসু ও হল সংসদ নির্বাচনের ওপর আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিলেন। পাশাপাশি প্রার্থী মনোনয়ন, যাচাই-বাছাই এবং ভোট আয়োজনের প্রস্তুতি প্রক্রিয়া সম্পর্কেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চান আদালত। বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
 

তবে, বিশ্ববিদ্যালয়ের আইনজীবীরা তাৎক্ষণিকভাবে ওই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করলে ঘণ্টাখানেকের মধ্যেই স্থগিতাদেশ কার্যকর হওয়ার পথ বন্ধ হয়ে যায়।

বিস্তারিত আসছে…