সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মোবাইল ফোনে পানি ঢুকলে যা করবেন

মোবাইল ফোনে পানি ঢুকলে যা করবেন

অসাবধানতাবশত অনেক সময় মোবাইল ফোনে পানি ঢুকে যায়। বিশেষ করে ফোনটি যদি পানিরোধী না হয় তাহলে ভিজে গেলে বিভিন্ন সমস্যা হতে পারে।  তবে ভয় পাওয়ার কিছু নেই। এক্ষেত্রে কিছু পরামর্শ মেনে চললে ফোনটি ভালো থাকবে।

* পানিতে ভিজে গেলে মোবাইল ফোনের ওয়ারেন্টি কাজে আসবে না। পানিতে ফোনের ক্ষতি হয়েছে কিনা তা পরীক্ষার জন্য ব্যাটারি খুলে পরীক্ষা করে দেখুন। ব্যাটারিতে সাদা রঙের ক্ষুদ্র স্টিকার থাকে ভিজলে তা লাল বা গোলাপি রং ধারণ করে।

* ফোন পানির সংস্পর্শে এসেছে বুঝলে দ্রুত বন্ধ করে ফেলুন। তারপর দ্রুত তা টিস্যু বা নরম কাপড়ে মুছে ফেলুন। এরপর দ্রুত সিম আর ব্যাটারি খুলে ফেলুন। সাবধানে এগুলো শুকাতে দিন। সরাসরি রোদে শুকাবেন না।

ফোন শুকাতে পেপার টাওয়েল বা নরম শুকনা কাপড় ব্যবহার করুন। মোবাইল ফোন শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার না করাই ভালো। কারণ গরম বাতাসে ক্ষতি হতে পারে।

* মোবাইল ভিজে গেলে ব্যাটারি খুলে ফোনটি সরাসরি ফ্যানের বাতাসে শুকাবেন না। এয়ার কন্ডিশন ভেন্টের সামনে কিছুক্ষণ ধরতে পারেন।

* কিছুক্ষণ ফোনটিকে রোদে রাখুন। যদি কোথাও অল্প পানি থেকে যায় তাহলে রোদে তা শুকিয়ে যাবে।

* এরপরও যদি আপনার ফোন চালু না হয় তাহলে ফোনটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যান।