মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মানসিকভাবে অসুস্থ একটি গোষ্ঠী চীন-ভারত সফর নিয়ে গুজব ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী

মানসিকভাবে অসুস্থ একটি গোষ্ঠী চীন-ভারত সফর নিয়ে গুজব ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুদমুক্ত ঋণসহ ৪টি খাতে সহযোগিতা করতে সম্মত হয়েছে চীন। অথচ মানসিকভাবে অসুস্থ একটি গোষ্ঠী চীন-ভারত সফর নিয়ে গুজব ছড়াচ্ছে। রোববার (১৪ জুলাই) বিকেল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে এত কাজ করার পরেও কেউ অন্ধ-বধির হলে কিছু বলার নেই। কোটা প্রশ্নে আদালতের রায় না আসা পর্যন্ত সরকারের কিছু করার নেই বলে জানান প্রধানমন্ত্রী।

 

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা নয়, সহিংসতা করলে ছাড় নয়। শেখ হাসিনা বলেন, ‘রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে চীনের রাষ্ট্রপতি রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা এবং তাদের সমস্যার প্রেক্ষাপট উল্লেখ করে এর সমাধানে আমি চীনের সহযোগিতা কামনা করি। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সমর্থন অব্যাহত থাকবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করি।