মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৬:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

উপদেষ্টা নাহিদ: বিএনপি আবারো ১/১১ এর দিকে ইঙ্গিত দিচ্ছে

উপদেষ্টা নাহিদ: বিএনপি আবারো ১/১১ এর দিকে ইঙ্গিত দিচ্ছে

ঢাকা প্রেস নিউজ

 

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপির নিরপেক্ষ সরকারের দাবি আসলে আরেকটি ১/১১ এর ঘটনার পুনরাবৃত্তির ইঙ্গিত বহন করে। তিনি বলেন, বিএনপি মহাসচিবের সাম্প্রতিক বক্তব্যে এই ইঙ্গিত স্পষ্ট।
 

নাহিদ ইসলাম আরও বলেন, "১/১১ এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম-খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে।"
 

তিনি উল্লেখ করেন, "ছাত্র আন্দোলনের সময় বিএনপি একটি জাতীয় সরকার চেয়েছিল, কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল। অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের পরে।"
 

উপদেষ্টা মনে করেন, বিএনপির এই দাবি গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরোধী এবং এটি ছাত্র-জনতার আকাঙ্ক্ষার বিপরীত। তিনি আরও বলেন, "বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহবান করব, ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র-জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিন।"