সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারী বর্ষণে সেনবাগের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পানিতে ডুবে যাওয়ায় শিক্ষার ব্যাঘাত

ভারী বর্ষণে সেনবাগের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পানিতে ডুবে যাওয়ায় শিক্ষার ব্যাঘাত

ঢাকা প্রেস
নোয়াখালী প্রতিনিধি:-


অব্যাহত ভারী বর্ষণের কারণে সেনবাগ উপজেলাসহ আশপাশের এলাকাগুলোতে জলাবদ্ধতার ভয়াবহ চিত্র দেখা দিয়েছে। এই জলাবদ্ধতার কারণে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষণের পানি নিষ্কাশনের কোনো সুষ্ঠু ব্যবস্থা না থাকায় এবং মানুষের অসচেতনতা ও অপচয়ের কারণে এই জলাবদ্ধতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, খাল-বিল দখল, অবৈধভাবে বাঁধ নির্মাণ এবং বর্জ্য পানি সরাসরি খালে ফেলায় এই সমস্যা আরো তীব্র হয়েছে।
 

এই পরিস্থিতির কারণে স্কুল-কলেজের শ্রেণিকক্ষ, মাঠ ও আশপাশের এলাকা পানিতে ডুবে যাওয়ায় শিক্ষার্থীদের স্কুলে আসা ও পড়াশোনা করা কঠিন হয়ে পড়ছে। অনেক শিক্ষার্থীকেই বাড়িতে থেকে পড়াশোনা করতে হচ্ছে। এতে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
 

স্থানীয় শিক্ষকরা জানান, এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকার ও স্থানীয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। জলাবদ্ধতা দূর করার জন্য খাল-বিল পরিষ্কার করা, নতুন নিকাশি ব্যবস্থা গড়ে তোলা এবং সচেতনতা সৃষ্টি করা জরুরি।
 

সেনবাগ উপজেলা শিক্ষা অফিসার মোস্তফা কামাল রোববার বিকেলে জানান, এই পরিস্থিতি বিবেচনা করে তারা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন। তিনি আশা করছেন শীঘ্রই এই সমস্যার সমাধান হবে এবং শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারবে।