সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৮:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাড়তি উদ্যোগ সরকারের

রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাড়তি উদ্যোগ সরকারের

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৪  আগামী রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে সরকার বাড়তি পদক্ষেপ গ্রহণ করবে। এতে বেশি জোর দেওয়া হচ্ছে

পণ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রেখে দাম নিয়ন্ত্রণে রাখা।

এ লক্ষ্যে নিত্যপণ্যের মজুত, আমদানি এবং এলসির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে বাণিজ্য মন্ত্রণালয়। তথ্য সংগ্রহের পর পণ্যভিত্তিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় সংসদ নির্বাচনের পর সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে এসব তথ্যের আলোকে মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে সভা করবে।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সোমবার বলেন,‘আমাদের মূল লক্ষ্য রমজান মাসের বাড়তি চাহিদার কারণে বাজারে যেন পণ্যের কোন সঙ্কট তৈরি না হয়। একইসাথে মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা। এ লক্ষ্যে ইতোমধ্যে আমরা পণ্যের মজুত, আমদানি এবং এলসির তথ্য সংগ্রহ করছি এবং নির্বাচনের পরপরই স্টেকহোল্ডারদের সঙ্গে সভা করবো।’

তিনি বলেন, নিত্যপণ্যের আমদানিতে যেন কোন সমস্যা তৈরি না হয় সেদিকে বাড়তি মনোযোগ দেওয়া হবে। মজুতকৃত পণ্য বাজারে সঠিকভাবে সরবরাহ ও মূল্য যাচাই করতে বিশেষ তদারকি করা হবে। এবার কেউ পণ্যের কৃত্রিম সঙ্কট তৈরির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

বাণিজ্য মন্ত্রণালয় সাধারনত প্রতিবছর রমজান মাসকে সামনে রেখে চাল, গম, ভোজ্যতেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, শুকনা মরিচ, ডিম, খেজুরসহ নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য তদারকিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে থাকে।