সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫০:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পেটের মেদ কমাতে ৩টি ব্যায়াম

পেটের মেদ কমাতে ৩টি ব্যায়াম

পেটের অতিরিক্ত মেদ অনেকের জন্যই একটি অস্বস্তিকর বিষয়। ছোট ছোট অস্বাস্থ্যকর অভ্যাসের কারণে আমাদের পেটে মেদ জমে। পেট ছাড়াও শরীরের অন্যান্য স্থানে মেদ জমার অন্যতম কারণ এই অভ্যাসগুলো।

ডায়েট, শরীরচর্চা করে ওজন কমলেও পেটের মেদ কমানো সহজ নয়। পেটের মেদ কমাতে অনেক কষ্ট করতে হয়। সারাদিন না খেয়ে থেকে অথবা জিমে গিয়ে ঘাম ঝরালেও মেদ কমতে চায় না। এদিকে পেটের বাড়তি মেদের কারণে পছন্দের পোশাক পরতে পারেন না অনেকেই।

এছাড়াও পেটের বাড়তি মেদ সামগ্রিক স্বাস্থ্য নিয়েও চিন্তা বাড়িয়ে তোলে। অনেক সময় সতর্ক থেকেও কিছু করার থাকে না। পেট ক্রমশ বাড়তে থাকে। সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর কেউ কেউ আবার পেটের মেদ কমাতে শরীরচর্চাও করেন। তবে পেটের মেদ কমাতে সব সময় জিমে গিয়ে ঘাম ঝরানোর প্রয়োজন নেই। হাতে কিছুটা সময় থাকলে দাঁড়িয়েই কয়েকটি ব্যায়াম করে ফেলতে পারেন।


বাইসাইকেল ক্রাঞ্চেস
শরীর টান টান করে দাঁড়ান। তারপর একটি পা হাঁটু ভেঙে বুকের কাছ পর্যন্ত তুলুন। দুহাত মাথার পিছনে রাখুন। খেয়াল রাখবেন যে পায়ে দাঁড়িয়ে আছেন সেটির যেন হাঁটু না ভাঙে। এই ভঙ্গিতে কিছুক্ষণ দাঁড়ান। একই রকম ভাবে অন্য পায়ের ক্ষেত্রেও করুন। ৭-৮ বার করতে পারলে ভালো।

সাইড লেগ লিফটস
বাম পা একটু কোণ করে তুলুন। এবার উঁচু করে রাখা পায়ের বুড়ো আঙুল ধরুন ডান হাত দিয়ে। বাম হাতটি পাশে লম্বা করে রাখুন। কিছুক্ষণ এভাবে থাকার পর বিশ্রাম নিন। দিনে ৮-৯ বার করলে পেটের মেদ সহজে ঝরবে।

স্ট্যান্ডিং লেগ রেজ
সোজা হয়ে দাঁড়িয়ে একটি পা সামনের দিকে তুলুন। কয়েক সেকেন্ড এভাবে থাকুন। তারপর ধীরে ধীরে পা নামিয়ে নিন। এবার একটু বিশ্রাম করুন। এবার অন্য একটি পা তুলুন। একই ভাবে কিছুক্ষণ রাখুন। ১০-১৫ বার এমন করলে কয়েক মাসে পেটের মেদ কমে যাবে।