মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫২:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

মাধবপুরে জমি নিয়ে সংঘর্ষ বাড়িঘর লুটপাট

মাধবপুরে জমি নিয়ে সংঘর্ষ বাড়িঘর লুটপাট

ঢাকা প্রেস
মো ইপাজ খাঁ (বিশেষ প্রতিনিধি) প্রতিনিধি:-


 

হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারী সহ ৬ জন আহত হয়েছেন।


সংঘর্ষের জেরে বাড়িঘর লুটপাটের ঘটনাও ঘটেছে।বুধবার সকাল ৯ টায় উজেলার চৌমুহনীর ইউনিয়নের কমলানগর গ্রামে এ ঘটনা ঘটেছে।খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।আহতদের মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।আহতরা হলেন,কমলানগর গ্রামের নাজিম উদ্দিন শাহ(৬০), একই গ্রামের আব্বাছ উদ্দিন শিমুল (২৬), শাহেনা বেগম(৪০), পারভীন আক্তার (৪০), মাসুক মিয়া ৩৭),সাবিনা বেগম(৩৬)।

 

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান,কমলানগর গ্রামে নাজিম উদ্দিন শাহ ও জহুর আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।বুধবার সকালে বিরোধপূর্ণ জমি নিয়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র সহ সংঘর্ষে জড়িয়ে পড়েন।এতে উল্লেখিতরা আহত হন।সংঘর্ষের পর কমলানগর আসাদ আলীর বাড়িঘর লুটপাটের ঘটনা ও ভাংচুর হয়েছে।মাধবপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান বর্তমানে ,পরিস্থিতি শান্ত রয়েছে।কোন পক্ষই এখনো অভিযোগ দেয়নি।