রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ১২:০৪:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

চবি সংঘর্ষে সমকালের প্রতিনিধি সহ ৪ সাংবাদিক আহত

চবি সংঘর্ষে সমকালের প্রতিনিধি সহ ৪ সাংবাদিক আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে চারজন সংবাদকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সমকালের চবি প্রতিনিধি, ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার সিফাত উল্লাহ, চবি প্রতিনিধি এসএম মাহফুজুর রহমান এবং একটি স্থানীয় দৈনিকের এক ফটোগ্রাফার (যার নাম জানা যায়নি)। এছাড়া আরও কয়েকজন সংবাদকর্মী শারীরিকভাবে নাজেহাল ও হেনস্তার শিকার হয়েছেন।
 

রোববার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে।
 

সমকালের চবি প্রতিনিধি জানান, দুপুরে তথ্য সংগ্রহের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন আসিফ ভিলা ভবনের সামনে যান। এ সময় এলাকাবাসী শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালালে পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তিনি জীবন বাঁচাতে একটি গলিতে প্রবেশ করলে গ্রামবাসী সাংবাদিকদের লক্ষ্য করেও ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে তিনি স্থানীয় একটি কবরস্থানে আশ্রয় নেন। কিছুক্ষণ পর সেখান থেকে বের হয়ে পাশের একটি ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে কয়েকজন লোক তাকে ধরে কিল-ঘুষি মারতে থাকে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তারা মারধর চালায়। পরে মোবাইল ফোন পরীক্ষা করে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি চবি মেডিকেলে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
 

ডেইলি স্টারের চট্টগ্রাম ব্যুরো প্রধান শিমুল নজরুল সমকালকে বলেন, “সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিফাত উল্লাহ ও এসএম মাহফুজুর রহমান স্থানীয় উচ্ছৃঙ্খলদের ইট-পাটকেল ও হামলার শিকার হন। তারা আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।”