শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৮:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচীব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •

মাদারগঞ্জে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত 

মো: আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর জেলা প্রতিনিধি:-

 


শনিবার দুপুর ২টায় (৬ ডিসেম্বর ২৫) জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি যৌথ আয়োজনে বালীজুড়ী শাহ্ মাহমুদ ফাজিল (ডিগ্ৰী) মাদরাসা মাঠে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মাদারগঞ্জে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত 



মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে দোয়া ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ।


মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদারের সঞ্চালনায় 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মজনু ফকির ও হাফিজুর রহমান সাকু,মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মাসুদ খান, মাদারগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রফেসর রাকিব নিটন, মাদারগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ এম এ মান্নান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আল- মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন প্রমুখ সহ আরো অনেকই উপস্থিত ছিলেন।


এছাড়াও মাদারগঞ্জ উপজেলা ইউনিয়ন পর্যায়ে মহিলা দলের নেতৃবৃন্দ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
 

সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি আব্দুল মোতালেব সেলিম।