মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৭:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এত বড় দায়িত্বের আমানত যেন আমরা খেয়ানত না করি: সারজিস

এত বড় দায়িত্বের আমানত যেন আমরা খেয়ানত না করি: সারজিস

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, "এই মঞ্চ থেকে আমরা শপথ নিতে চাই যে, আমাদের ছোট জীবনে এত বড় দায়িত্বের আমানত যেন আমরা কখনো খেয়ানত না করি।"
 

শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 

সারজিস আলম বলেন, "বাংলাদেশকে সুসংগঠিত করতে হলে আমাদের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের মাধ্যমেই আমরা একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারব। বর্তমান সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাই রাজনৈতিক দলগুলোকে একত্রিত হয়ে এসব প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করতে হবে। খুনি হাসিনার বিচারও আমাদের ঐক্যবদ্ধভাবেই নিশ্চিত করতে হবে। আমরা যেন কোনো অপরাধীর মুক্তির জন্য থানায় না যাই।"
 

তিনি আরও বলেন, "বড় রাজনৈতিক দলগুলো যদি ছোট দলগুলোর অগ্রগতি রোধ করে, তাহলে দেশে পুনরায় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে। অতীতের অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দেশ ও জাতির স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা যেন একটি নতুন, সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে পারি।"