বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৭:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রায়পুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন

রায়পুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

 

এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সহায়তায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার থেকে শুরু হওয়া পরীক্ষাকে কেন্দ্র করে রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ হেল্প ডেস্ক চালু করা হয়। উদ্যোগটি নিয়েছে ইসলামী ছাত্রশিবির।

হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের মাঝে কলম, বিশুদ্ধ পানি, টিস্যু ও স্যালাইনসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এতে পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে।

এর আগে পরীক্ষার্থীদের সফলতা কামনায় একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় ৫০০ শিক্ষার্থীর মাঝে রুটিন, ফাইল, স্কেল ও কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ কার্যক্রম পরিচালিত হয়।

জেলা সভাপতি মো. আরমান হোসেন বলেন, “পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তাদের সুবিধার্থে এ কার্যক্রম চালু রাখা হবে।”

পরীক্ষার্থীরা জানান, পরীক্ষার সময় প্রয়োজনীয় উপকরণ পেয়ে তারা উপকৃত হচ্ছেন।