সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৮:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নেপালে জমায়েত নিষিদ্ধ, বিমানবন্দর আজও বন্ধ

নেপালে জমায়েত নিষিদ্ধ, বিমানবন্দর আজও বন্ধ

অনলাইন ডেস্ক:-

 

দুইদিন ধরে চলা অস্থিরতার পর নেপালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা মোতায়েন করা হয়েছে। বাসিন্দাদের চলাচল, জমায়েত, মিছিল ও সমাবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিভিন্ন এলাকায় চলছে বিশেষ অভিযান।
 

দ্য হিমালয়ান টাইমস জানিয়েছে, মঙ্গলবার রাত ১০ টা থেকে বুধবার সকাল ১০ টা পর্যন্ত কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় লুটপাট, অগ্নিসংযোগ ও অরাজকতায় জড়িত থাকার অভিযোগে ২৭ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩৭ লাখ ৩০ হাজার নেপালি রুপি। এছাড়া, কাঠমান্ডু থেকে ২৩টি এবং পোখরা থেকে ৮ টি মিলিয়ে মোট ৩১টি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।
 

সেনাবাহিনীর জনসংযোগ ও তথ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, বুধবার বিকেল ৫ টা পর্যন্ত সভা, সমাবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশে কারফিউ জারি হবে, যার মেয়াদ নিরাপত্তা পরিস্থিতি অনুযায়ী কমানো বা বাড়ানো হতে পারে।
 

বিবৃতিতে আরও জানানো হয়েছে, বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ, লুটপাট, সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর, সহিংস হামলা এবং যৌন নিপীড়নের চেষ্টা করছে।
 

এদিকে ত্রিভূবন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।