শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৩:১০:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশের হাইকমিশনারকে তলবের ব্যাখ্যা দিল দিল্লি

বাংলাদেশের হাইকমিশনারকে তলবের ব্যাখ্যা দিল দিল্লি

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করার পর এর কারণ ব্যাখ্যা করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বাংলাদেশে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
 

বুধবার (১৭ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি এবং কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিশেষ করে ঢাকায় অবস্থিত ভারতীয় কূটনৈতিক মিশনকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টির পরিকল্পনার ঘোষণা নিয়ে ভারত উদ্বিগ্ন বলে জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে ঘিরে ‘চরমপন্থী মহল’ যে ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে দুঃখ প্রকাশ করে বলা হয়, এসব ঘটনার বিষয়ে অন্তর্বর্তী সরকার এখনো পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করেনি কিংবা ভারতের সঙ্গে অর্থবহ তথ্য-প্রমাণ বিনিময় করেনি।
 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যার ভিত্তি গড়ে উঠেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার যৌথ সংগ্রামের মধ্য দিয়ে। পরবর্তী সময়ে উন্নয়নমূলক কার্যক্রম ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে এই সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। ভারত বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান করছে এবং দেশটিতে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে।

 

বাংলাদেশের হাইকমিশনারকে তলবের ব্যাখ্যা দিল দিল্লি


 

এ সময় কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত সব বিদেশি মিশন ও কূটনৈতিক পোস্টের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে ভারত।
 

এর আগে, গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সে সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজনরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজনরা ভারতে প্রবেশ করলে দ্রুত গ্রেপ্তার ও বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানানো হয়।