সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০১:২৬:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

ভাষা শহিদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প

ভাষা শহিদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

চাঁপাইনবাবগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহিদদের স্মরণে ফ্রি মেডিক্যাল ক্যাম্প -এর আয়োজন করেছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ শাখা। সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ক্যাম্পে ২শ’ জন আগতদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, ওষুধ বিতরণ এবং শরবত রুহ আফজা আপ্যায়ন করা হয়।


গতকাল শুক্রবার সকালে শহরের বড় ইন্দারা মোড়স্থ নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আতিকুর রহমান, এমবিবিএস, অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার শ্রী লক্ষণ চন্দ্র দাস, চেম্বারের পরিচালক মোঃ শহিদুল ইসলাম শহিদ।


এছাড়াও উপস্থিত ছিলেন হামদর্দ চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ওবায়েদুর রহমান, শাখা ব্যবস্থাপক মোঃ সাদেকুল ইসলাম, উচ্চমান সহকারী বিকাশ চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।