মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৩:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কোটা আন্দোলনকে ঘিরে সরকার বিরোধী আন্দোলনের খায়েশ পূর্ণ হতে দিবো না: ওবায়দুল কাদের

কোটা আন্দোলনকে ঘিরে সরকার বিরোধী আন্দোলনের খায়েশ পূর্ণ হতে দিবো না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিসহ কিছু দল কোটা আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এটিকে রাজনীতিকরণ করছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে অতীতে তাদের আন্দোলনের ব্যর্থতা পেছনে রেখে নতুন আন্দোলন করার পায়ঁতারা করছে। কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেয়ার চেষ্টা করছেন। কোটা আন্দোলনকে ঘিরে সরকার বিরোধী আন্দোলনের খায়েশ পূর্ণ হতে দিবো না। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

 

ওবায়দুল কাদের বলেন, কোটা বাতিলের ফলে নিয়োগ পরীক্ষায় নারীরা পিছিয়ে পড়েছেন। কোটা থাকা অবস্থায় ২৬ শতাংশ নারী নিয়োগ পেলেও কোটা তুলে দেয়ার পর এই হার নেমে আসে ১৯ শতাংশে। মুক্তিযুদ্ধ কোটা নিয়ে যে তথ্য দেয়া হচ্ছে তা অবাস্তব। কোটা বাতিলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীরা। বৈষম্য নিরসনের জন্য কোটা প্রয়োজন। জনদুর্ভোগ সৃষ্টিকারী সব কার্যক্রম বন্ধ করে অবিলম্বে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের সব পক্ষকে ধৈর্য্য ধরার আহ্বান জানান।