মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৭:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জিম করা বন্ধ করতে হবে কখন

জিম করা বন্ধ করতে হবে কখন

নিয়ম করে অনেকেই প্রতিদিন জিম করেন। তবে জিম করলেই আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন তা কিন্তু নয়। শারীরিকভাবে কিছু লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গেই জিম করা বন্ধ করতে হবে। চলুন জেনে আসি লক্ষণগুলো: 

পেশিতে টান 
শরীরচর্চার সময় পেশিতে টান লাগা ভালো লক্ষণ নয়। শরীরে পর্যাপ্ত পানি থাকলে পেশিতে টান পড়বে না। কিন্তু ডিহাইড্রেশনে ভুগলে পেশিতে টান পড়ে ও এমন হলে সঙ্গে সঙ্গে জিম করা বন্ধ করুন। 

শরীর দুর্বল লাগে
অনেক সময় মনে হয় শরীরচর্চা করলে দুর্বলতা কেটে যাবে। তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন বুক ঢিপঢিপ, মাথা ঘোরা ও দৃষ্টিতে সমস্যা হলে অবশ্যই জিমে যাবেন না। বরং বাড়িতে বিশ্রাম নিন। পর্যাপ্ত ঘুম, প্রচুর পানি ও খাবার খান। 

মাথাব্যথা হলে
যখন মাথাব্যথা হবে তখন সেটা স্বাভাবিক। কিন্তু এই গরমে ডিহাইড্রেশন থেকেও মাথাব্যথা হয়। তাই মাথাব্যথা হলে পানি পান করুন ধারাবাহিকভাবে৷ যদি মাথাব্যথা সহজে দূর না হয় তাহলে জিম না করাই ভালো। 

মুখ শুকিয়ে যাওয়া
অনেক সময় ট্রেডমিল ও ভারোত্তলনের ফলে শরীরে পানিশূণ্যতা সৃষ্টি হয়। এসিতে অনেকক্ষণ ঘাম ঝরার বিষয়টি খেয়াল হয়তো করা হয় না। গলা ও মুখের ভেতর শুকিয়ে গেছে কি-না লক্ষ্য করুন। যদি এমন হয় তাহলে আপনার শরীরে পানিশূণ্যতা দেখা দিয়েছে। তখন শরীরচর্চা বন্ধ করে পানি পান করুন এবং বিশ্রাম করুন।