বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:২২:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চালু হওয়ার ১৫ ঘণ্টা পর ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র

চালু হওয়ার ১৫ ঘণ্টা পর ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র

উৎপাদনে ফেরার মাত্র ১৫ ঘণ্টার মাথায় আবারও বন্ধ হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রটির প্রথম ইউনিটে বয়লারের টিউব বিস্ফোরণের ঘটনায় হঠাৎ করেই বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

কর্তৃপক্ষ জানায়, ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে কেন্দ্রটির সব ইউনিটের উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এর আগে বুধবার রাতে কয়লার সঙ্গে পাথর মিশে যাওয়ায় বয়লারের পাইপ ফেটে যায় এবং কুলিং ফ্যান ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার পর ৪৮ ঘণ্টা মেরামত শেষে শুক্রবার রাতে ইউনিটটি চালু করা হলেও অল্প সময়ের মধ্যেই নতুন করে যান্ত্রিক ত্রুটিতে আবারও বন্ধ হয়ে যায়।

কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বয়লারের টিউব ফেটে যাওয়ায় ইউনিটটি বন্ধ করতে হয়েছে। বর্তমানে স্টিম ঠান্ডা করার কাজ চলছে এবং মেরামত শেষে পুনরায় উৎপাদনে ফিরতে প্রায় ৫ থেকে ৬ দিন সময় লাগতে পারে।

এদিকে কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ থাকায় পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের অন্তত ৮টি জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে। ফলে এসব এলাকায় লোডশেডিং বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।