মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৬:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কাঁচামরিচ সংরক্ষণের উপায়

কাঁচামরিচ সংরক্ষণের উপায়

নানা কারণে কাঁচামরিচের দাম বেড়ে যেতে পারে। অনেকে বাজারে দামের কথা ভেবে অনেক কাঁচামরিচ কিনে আনেন। কিন্তু মরিচ সংরক্ষণের সঠিক পদ্ধতি না জানলে মরিচ নষ্ট হয়ে যেতে পারে। তাই চলুন জেনে নেই কিছু ঘরোয়া পদ্ধতি:

বোটা ছিঁড়ে রাখুন
মরিচ বাড়িতে এনে প্রথমে বোটা ফেলে দিন। মূলত বোটা থেকে পচন ধরে অনেক সময়। বোটা ছিঁড়ে একটা এয়ারটাইট বাক্সে ভরে রাখুন কাঁচামরিচ। 

চেন টানা ছোট ব্যাগ
ফ্রিজের ভেতর রাখলে চেন টানা প্লাস্টিকের ব্যাগে বোটা ছিঁড়ে সংরক্ষণ করলে দুই সপ্তাহ তাজা থাকবে মরিচ। 
অ্যালুমিনিয়াম ফয়েল
কাঁচামরিচ অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে রাখতে পারেন। পেপারে বোঁটা ছাড়ানো মরিচ রাখুন। দুই প্রান্ত ভালো করে মুড়িয়ে দিন। এরপর ফ্রিজে রেখে দিন। ৪/৫ ঘণ্টা রাখার পর ফ্রিজ থেকে বের করে বায়ুরোধক পাত্রে ঢুকিয়ে আবার রেখে দিন ফ্রিজে। এভাবে রাখলে দীর্ঘ সময় কাঁচা মরিচ ভালো থাকবে।

মরিচ বেশি কিনবেন ভালো কথা৷ তবে প্রয়োজনের তুলনায় বেশি কেনা ঠিক নয়। অন্তত দুই সপ্তাহের ব্যবহারের কথা মাথায় রেখে কিনুন।