শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩১:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচীব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •

সীতাকুণ্ড পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি এবং ব্যাংক, বীমা, এনজিও, ডায়াগনস্টিক সেন্টার, শো–রুমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সীতাকুণ্ড পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি এবং ব্যাংক, বীমা, এনজিও, ডায়াগনস্টিক সেন্টার, শো–রুমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:

 

সীতাকুণ্ড পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি এবং ব্যাংক, বীমা, এনজিও, ডায়াগনস্টিক সেন্টার, শো–রুমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


 

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাবেক শিক্ষক নজির আহমদ। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ নাসির উদ্দিন ভূঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন রফিক।

 

সীতাকুণ্ড পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি এবং ব্যাংক, বীমা, এনজিও, ডায়াগনস্টিক সেন্টার, শো–রুমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। — ছবি ২


 

মতবিনিময় সভায় কমিটির নেতৃবৃন্দ, ব্যাংক, বীমা ও ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বাজারের ব্যবসায়িক পরিবেশকে আরও উন্নত করতে নিরাপত্তা জোরদার, যানজট নিরসন, বাজার ব্যবস্থাপনা শক্তিশালীকরণে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
 

এসময় বাজারের প্রতিটি মার্কেটের সামনে সিসি ক্যামেরা স্থাপন, বখাটে নির্মূলসহ নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, ব্যাংকের গ্রাহকদের টাকা উত্তোলনের সময় নিরাপত্তা বৃদ্ধি, গ্রাহক ও ক্রেতাদের সন্তুষ্টির লক্ষ্যে সেবার মান উন্নয়নসহ নানান গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়।
 

সভার আলোচনায় নিয়মিত চাঁদা পরিশোধ, বড় প্রতিষ্ঠানগুলোর চাঁদার পরিমাণ বৃদ্ধি এবং সমিতির সার্বিক উন্নয়ন প্রসঙ্গ উঠে আসে।