সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:০১:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

জমি চাষের গিয়ে ট্রাক্টরের ফলায় প্রাণ গেল যুবকের

জমি চাষের গিয়ে ট্রাক্টরের ফলায় প্রাণ গেল যুবকের

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় জমি চাষ করার সময় ট্রাক্টরের ফলায় পিষ্ট হয়ে প্রকাশ চন্দ্র (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নন্দু নেফরার চরে এ ঘটনা ঘটে।
 

নাইগাছ ইউনিয়নের নন্দু নেফরার চরে ট্রাক্টরচালক সামিউল ইসলাম এক ব্যক্তির জমি চাষ করছিলেন। এ সময় চালকের বন্ধু প্রকাশ চন্দ্র ওই ট্রাক্টরে ছিলেন। চালককে না জানিয়ে প্রকাশ চন্দ্র চলন্ত ট্রাক্টরের পেছন থেকে লাফিয়ে নামতে গেলে তাঁর লুঙ্গি লাঙলের ফলায় আটকে যায়। এ সময় পিষ্ট হয়ে মারা যান তিনি। এ ঘটনায় ভয়ে ট্রাক্টরচালক পালিয়ে যান। পরে এলাকাবাসী বিষয়টি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরের ফলা থেকে মরদেহ উদ্ধারে ব্যর্থ হয়ে ফিরে যায়। নিহত প্রকাশ চন্দ্র ওই এলাকার তারাপদ চন্দ্রের ছেলে বলে জানা গেছে।
 

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরের ফলা থেকে মরদেহ উদ্ধারে চেষ্টা করি। কিন্তু আমাদের কাছে ফলা বিচ্ছিন্ন করার যন্ত্র না থাকায় মরদেহটি উদ্ধার করতে পারিনি।’
 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মেকানিকের সহযোগিতায় লাশ উদ্ধারের চেষ্টা চলছে।