সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪০:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি চলছে

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি চলছে

রাজশাহী ব্যুরো:-

 

আজ তৃতীয় দিনের মতো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পূর্ণ শাটডাউন এবং রাজশাহী মেডিকেল কলেজের ক্লাস, পরীক্ষা, সহ অন্যান্য একাডেমিক কার্যক্রম বর্জন কর্মসূচি চালাচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়, যা ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে অনুষ্ঠিত হয়।
 

ইন্টার্ন চিকিৎসকরা জানান, মেডিকেল কলেজ হাসপাতালে সম্পূর্ণ শাটডাউন এবং মেডিকেল কলেজের ক্লাস, পরীক্ষা, ও একাডেমিক কার্যক্রম বর্জনের এই আন্দোলন চলবে যতক্ষণ না তাদের পাঁচ দফা দাবি মানা হয়।
 

তাদের দাবিগুলি হলো: ১. এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না; ২. শূন্যপদ পূরণের জন্য দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ করতে হবে; ৩. ডাক্তারদের বিসিএসের বয়স সীমা ৩৪ বছর পর্যন্ত বাড়াতে হবে; ৪. সকল মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইনস্টিটিউট বন্ধ করতে হবে।
 

যদিও ইন্টার্ন চিকিৎসকরা সেবা বন্ধ রেখেছেন, তবে মেডিকেল কলেজের পরিচালক বিশেষ ব্যবস্থায় সেবা সচল রেখেছেন।