মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৩:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে মোকাবিলা করা হবে: ডিএমপি হাবিবুর রহমান

আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে মোকাবিলা করা হবে: ডিএমপি হাবিবুর রহমান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, চলমান কোটা আন্দোলন ইস্যুতে আদালতের রায় রয়েছে। আদালতের আদেশ না মেনে আইনশৃঙ্খলা ভঙ্গ করলে তা শক্ত হাতে মোকাবিলা করা হবে। আজ সোমবার (১৫ জুলাই) সকালে রাজধানীর লালবাগে হোসাইনী দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদ্‌যাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে ডিএমপির নেয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

ডিএমপি কমিশনার বলেন, আদালত যে আদেশ দেবেন, তার প্রতি শ্রদ্ধা থাকা এবং তা মেনে নেয়া প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য। আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য। কেউ আইনশৃঙ্খলা ভঙ্গের তৎপরতা চালালে সে যেই হোক, শক্ত হাতে মোকাবিলা করা হবে।

 

তিনি বলেন, বুধবার (১৭ জুলাই) তাজিয়া মিছিলসহ যত ধরনের আয়োজন আছে সব নির্বিঘ্নে করতে প্রস্তুত প্রশাসন। মিছিল ঘিরে উঁচু ভবনগুলো থেকে নিরাপত্তা জোরদার করা হবে। সেই সঙ্গে ডানে-বামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে। ইতোমধ্যে সাইবার চেকিংসহ সব নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ডিএমপি কমিশনার নির্দেশনা দিয়ে বলেন, মিছিল ঘিরে জঙ্গি হামলার বিষয় আমলে নিয়েই নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছুরি, চাকু, দাহ্য পদার্থসহ কোনো ধরনের পদার্থ নিয়ে প্রবেশ করা যাবে না।