বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৬:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খাগড়াছড়িতে আনসার ও ভিডিপি ভাতাভোগীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে আনসার ও ভিডিপি ভাতাভোগীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:


খাগড়াছড়িতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ভাতাভোগী সদস্যদের মাঝে দ্বিতীয়বারের মতো ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনসার ও ভিডিপির মহাপরিচালকের পক্ষ থেকে জেলার ৩ হাজার ৬৫০ জন সদস্যের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক ড. মোহাম্মদ সাইফুর রহমান। তিনি ভাতাভোগী সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাহাড়ে আনসার ও ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমেও তারা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

 

তিনি আরও জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি জেলার ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদের আগেই উপহার সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক।

 

ঈদ উপহার সামগ্রীর মধ্যে সেমাই, চিনি, সুজি, তেল, নুডুলস, চাল, গুঁড়া দুধসহ মোট ১১টি নিত্যপ্রয়োজনীয় পণ্য রয়েছে। ঈদ উপহার পেয়ে ভাতাভোগী সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মোহাম্মদ আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা আনসার ব্যাটালিয়ন (১৭ বিএন) এর পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন এবং খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন (৫ বিএন) এর পরিচালক মো. আম্মার হোসেন। এ সময় জেলার নয়টি উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।