মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৯:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যুদ্ধবিরতি চুক্তি শেষ হচ্ছে, সুদানে তীব্র যুদ্ধের আশঙ্কা

যুদ্ধবিরতি চুক্তি শেষ হচ্ছে, সুদানে তীব্র যুদ্ধের আশঙ্কা

সুদানের সেনা বাহিনীর সঙ্গে লড়াই করছে আধাসামরিক গোষ্ঠীর যোদ্ধারা। এর মধ্যে জানজওয়াইদ জঙ্গি গোষ্ঠীর যোদ্ধারাও যোগ দিয়েছে বলে অভিযোগ। আরবের জনজাতি গোষ্ঠীর অন্তর্গত এই যোদ্ধারা ২০০৩ সালে দারফুর যুদ্ধে অংশ নিয়েছিল। গোটা দারফুরকে কার্যত ধ্বংসাবশেষে পরিণত করা হয়েছিল।

সেই স্মৃতিই মনে করিয়ে দিয়েছেন গভর্নর। দেশের সেনাবাহিনীকে সমর্থনের আর্জি জানিয়েছেন তিনি।


গত এপ্রিল মাসে সুদানে গৃহযুদ্ধ শুরু হয়েছে। দেশের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে আধাসামরিক বাহিনী আরপিএফ-এর প্রধান।


এই পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত রাজধানী খারতুমের ঠিক পাশেই অবস্থিত দারফুরের গভর্নর রাজ্যের নাগরিকদের এই বার্তা দিয়েছেন। গভর্নর মিনি মিন্নাউই টুইটারে লিখেছেন, পুরুষ-নারী, বৃদ্ধ-জওয়ান নির্বিশেষে সকলের কাছে অনুরোধ, আপনারা অস্ত্র ধরুন। নিজেদের বাসস্থান রক্ষা করুন। দুই দশক আগে আমরা দেখেছি কীভাবে দারফুরকে শ্মশানে পরিণত করা হয়েছিল আর তা হতে দেওয়া যাবে না।

এদিকে সোমবার বিকেলে দুই যুযুধান গোষ্ঠীর যুদ্ধবিরতির চুক্তি শেষ হবে। সৌদি আরব এবং অ্যামেরিকার মধ্যস্থতায় এই চুক্তি সই হয়েছিল। সোমবার থেকে যাতে আবার নতুন করে লড়াই শুরু না হয় তার আহ্বান জানানো হয়েছে। তবে স্থানীয় সংবাদপত্রের দাবি, ইতিমধ্যেই লড়াই শুরু হয়ে গেছে। নতুন করে বোমা-গুলি-মর্টারের শব্দ শোনা যাচ্ছে।