সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

হাতিরঝিলে চলন্ত গাড়িতে আগুন

হাতিরঝিলে চলন্ত গাড়িতে আগুন

রাজধানী ঢাকার হাতিরঝিলে মঙ্গলবার দুপুরে একটি চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কাছে খবর পৌঁছায় দুপুর ১২টা ২৫ মিনিটে। তবে সড়কে যানজট থাকায় আধা ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের গাড়ি। পরে, ১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাতিরঝিলের ওভারপাসে একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন ধরে যায়, ফলে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যানজট সৃষ্টি হয়।
 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাতিরঝিলের একটি ওভারপাসের ওঠার মুখে চলন্ত গাড়িতে আগুন লাগে। দুপুর ১২টা ২৫ মিনিটে তেজগাঁও স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। যানজটের কারণে গাড়িটি ১টা নাগাদ পৌঁছায়, পরে ১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে থাকতে পারে।