মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৫:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এসির বিল কমাতে

এসির বিল কমাতে

প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে ঘন ঘন এসি ব্যবহার করছেন অনেকে। আর গরমে এসির বিল মাস শেষে বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। কিন্তু একটু খেয়াল রাখলে সহজেই এসির বিল কমাতে পারবেন। গরমে এসির বিল কম রাখতে এই পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন: 


এসি ডিফল্ট তাপমাত্রায় সেট করা ভালো
প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রায় ৬ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হয়। তাই যত কম তাপমাত্রা রাখবেন ততই খারাপ। কম্প্রেসার বেশি সময় কাজ করবে। ডিফল্ট তাপমাত্রায় এসি চালু রাখলে ২৪ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা যায়।

২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখুন। এসির তাপমাত্রা ১৮ থেকে ২৩-২৪ ডিগ্রিতে রাখুন। ঘর ঠান্ডা থাকবে এবং বিদ্যুতের খরচ নিয়ন্ত্রণে থাকবে।

দরজা-জানালা বন্ধ রাখুন
এয়ার কন্ডিশনার চালানোর সময় ঘরের দরজা জানালা বন্ধ রাখুন। ঘর দ্রুত ঠান্ডা হবে।

সার্ভিসিং করান
এসিতে অনেক সময় ময়লা জমে থাকে। ঘর ঠান্ডা হতে অনেক সময় লাগে। ফিল্টারের নোংরা ঝেড়ে ফেললে এসির শক্তির খরচ ১৫ শতাংশ কমে যাবে।