মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২১:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বেকিং করার ক্ষেত্রে কিছু বিষয় জেনে রাখা জরুরি

বেকিং করার ক্ষেত্রে কিছু বিষয় জেনে রাখা জরুরি

বেকিং এখন অনেকের শখ। শখ থেকেই কেক বানানো ৷ কেক বানানোর সহজ পদ্ধতি ফেসবুক বা ইউটিউবে রেসিপি দেখা৷ সহজ রেসিপি অনুসরণ করে অনেকে রান্না করতে গিয়েই দেখেন কেক পুড়ে গেছে নাহয় বেক হয়নি। বেকিং করার ক্ষেত্রে সচরাচর কিছু বিষয় আগে থেকেই খেয়াল রাখা জরুরি। 

মাখনের রকমভেদ
প্রথমেই বুঝতে হবে গলানো মাখন আর নরম মাখন এক জিনিস নয়। ফ্রিজ থেকে মাখন বের করে গলাবেন না। স্বাভাবিক তাপমাত্রায় আস্তে আস্তে নরম করে নিতে হবে। 

পরিমাপ বুঝে বেক করুন
বেকিং করার ক্ষেত্রে পরিমাপ বুঝে নিন। যতটুকু প্রয়োজন তার সঠিক মাপই দেবেন৷ কমবেশি দেবেন না। বেকিং এর ক্ষেত্রে পরিমাপে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। 


সব উপাদান থাকবে স্বাভাবিক তাপমাত্রায়
বেকিং এর আগে সব উপাদান স্বাভাবিক তাপমাত্রায় রাখবেন। কোনো উপাদান গরম বা বেশি ঠান্ডা থাকলে মিশ্রণ ভালোভাবে হবে না। তখন বেক করার পর কোনো অংশ পুড়ে যেতে পারে বা আধসেদ্ধ হয়ে থাকতে পারে। কেকের ক্ষেত্রে এমনটি বেশি হয়। 

বেকিং ট্রে একেবারে ভরাট নয় 
বেকিং ট্রেতে ব্যাটার পুরোপুরি ভরাট করে দেবেন না। কারণ প্রয়োজনীয় জায়গা না রাখলে বেকিং করার পর তা গোছানোর সুযোগও পাবেন না।