মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০৭:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিহারের ভাগলপুরে ধসে পড়লো নির্মাণাধীন ৪ লেনের বিশাল সেতু

বিহারের ভাগলপুরে ধসে পড়লো  নির্মাণাধীন ৪ লেনের বিশাল সেতু

বিহারের ভাগলপুর জেলার সঙ্গে খাগারিয়া জেলাকে সংযোগকারী আগুয়ানি-সুলতানগঞ্জ সেতুটি ধসে পড়েছে। রোববার (৪ জুন) সন্ধ্যার দিকে নির্মাণাধীন ৪ লেনের বিশাল সেতু ধসে পড়ে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রত্যক্ষদর্শীদের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, সেতুটির মাঝের একটি অংশ ধসে পড়ার পর বাকি অংশগুলোও ধসে পড়ছে।  সেতুর ধসে পড়া অংশে ধাক্কায় নদীতে বিশাল ঢেউ তৈরি হয়েছে।

ভাগলপুরের এসডিও ধনঞ্জয় কুমার গণমাধ্যমকে জানিয়েছেন, রোববার ছুটির দিন ছিল বলে সেতুর নির্মাণকাজ বন্ধ ছিল, তাই সেতুটিতে কোনো কর্মী ছিলেন না।


স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না গঙ্গার উপরে নিমার্ণাধীন ২০৬ মিটার লম্বা এই সেতুটিতে চিড় ধরেছে। বছর খানেক আগেও সেতুটির একটি অংশ ধসে পড়েছিল। ২০২২ সালের ৩০ এপ্রিল সেতুর ওই অংশটি গঙ্গা নদীর ওপর ভেঙে পড়েছিল।

ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার আরও জানায়, এই সেতুটি নির্মাণের জন্য ১৭১৭ কোটি রুপি বরাদ্দ ছিল আর সেতুর নির্মাণকাজও প্রায় শেষ হয়ে এসেছিল। কর্তৃপক্ষের পরিকল্পনা ছিল, চলতি বছরের শেষ দিকে জনসাধারণের জন্য সেতুটি খুলে দেওয়ার।

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই ঘটনার যথাযথ তদন্ত করে এর জন্য দায়ীদের শনাক্ত করার নির্দেশ দিয়েছেন। নীতিশ ২০১৪ সালে এই সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন বলে এনডিটিভি জানিয়েছে।