শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০১:০৭:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ওসিকে গালাগাল করার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি আটক

ওসিকে গালাগাল করার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি আটক

হবিগঞ্জ প্রতিনিধি: বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 

 

রোববার (আজ) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় অবস্থিত তুষার চৌধুরীর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম ইকবাল।
 

জানা গেছে, শনিবার বিকেলে বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালাগালের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হলে বিভিন্ন মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।
 

এদিকে আটকের আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ফেরদৌস চৌধুরী তুষার। তিনি দাবি করেন, গত দুই মাসের মধ্যে তিনি কোনোদিনই ওসিকে ফোন করেননি। তার ভাষ্য অনুযায়ী, তিনি তার এক ম্যানেজারের সঙ্গে কথা বলার সময় গালাগাল করেছিলেন, যা এডিট করে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
 

এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।