সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৩:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

কুড়িগ্রামে নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ 

কুড়িগ্রামে নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থার দাবিতে কুড়িগ্রামের শিক্ষার্থীরা বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করেছে।

 

মঙ্গলবার কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে অবস্থান নেয়। এতে সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
 

পরে অতিরিক্ত কুড়িগ্রাম জেলা প্রশাসক উত্তম কুমার রায় ও কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
 

শিক্ষার্থীরা নারী ও শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানায় এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেয়।
 

প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়।
 

এই বিক্ষোভে অংশ নেওয়া স্বপন কুমার সরকার নামের এক শিক্ষার্থী বলেন, 'শিশু ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় চুপ করে বসে থাকা সম্ভব নয়। আমরা নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে রাস্তায় নেমেছি।'
 

আরেক শিক্ষার্থী জান্নাতুল তুহরা তন্নীর কণ্ঠেও ক্ষোভ ঝরছিল।
 

তিনি বলেন, 'দেশজুড়ে নারী ও শিশুর প্রতি পাশবিক নির্যাতনের ঘটনা আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।'
 

জান্নাতুল মিম নামের এক আন্দোলনকারী বলেন, 'নারী ও শিশু নির্যাতনকারীদের জন্য এমন কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে কেউ ভবিষ্যতে এমন অপরাধ করার সাহস না পায়।'