শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৩:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সীতাকুণ্ডের প্রত্যন্ত গ্রামে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

সীতাকুণ্ডের প্রত্যন্ত গ্রামে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি | চট্টগ্রাম


 

সীতাকুণ্ডের প্রত্যন্ত গ্রামে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল


 

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সীতাকুণ্ডের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 

রোববার মাগরিবের পর বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর গ্রামে যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করা হয়।
 

দোয়া মাহফিলটি আয়োজন করতে সার্বিক সহযোগিতা করেন এইচ এম সাদ্দাম। এতে ৫ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আমজাদ হোসেন, দিদারুল আলম, নুরুল মোস্তফা বাবলু, ইমরান হোসেন, কামরুল হাসান, মুসলিম উদ্দিন, মহিউদ্দিন, আলাউদ্দিন, মোশারফ হোসেন, বাহার উদ্দিনসহ আরও অনেকে।
 

এ ছাড়া এলাকার গণ্যমান্য মুরুব্বি ও স্থানীয় নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।