বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৭:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত

ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উত্তরে সাগরে ৭.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) শুক্রবার এ তথ্য জানায়। খবর এনডিটিভি।


স্থানীয় সময় বিকাল ৪:৫৫ মিনিটে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। ইউজিএসএস জানিয়েছে, ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক এজেন্সি ৫৯৪ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পের কেন্দ্র শনাক্ত করা হয়েছিল। 


ইন্দোনেশিয়ার ভূমিকম্প অফিসের মুখপাত্র আব্দুল মুহারি বলেন, "সুরাবায়া, তুবান, ডেনপাসার ও সেমারাং শহরে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। কি পরিমাণ ক্ষতিগ্রস্থ হয়েছে তা আমরা এখনো জানতে পারে নি। তবে, সবকিছু মনিটরিং করা হচ্ছে।"