সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০১:২৬:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 


চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে যথাযথ মর্যাদার সাথে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন করা হয়। 


শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে পতাকা (অর্ধনমিত) উত্তোলণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।


কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদারের নেতৃত্বে সকল শিক্ষক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা প্রভাতফেরির মাধ্যমে নবাবগঞ্জ সরকারি কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। পরে কলেজ প্রাঙ্গণে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


আলোচনা সভা, বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ এবং শহিদদের স্মরণে দোয়া পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।