সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হরমুজ প্রণালি বন্ধ হলে বাড়তে পারে খাদ্যের দাম, বেশি প্রভাব পড়বে এশিয়ায়

হরমুজ প্রণালি বন্ধ হলে বাড়তে পারে খাদ্যের দাম, বেশি প্রভাব পড়বে এশিয়ায়

হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে খাদ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যেতে পারে এবং এর সবচেয়ে বেশি প্রভাব এশিয়া মহাদেশে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা ইউএনসিটিএডি।

 

মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত এক নতুন প্রতিবেদনে সংস্থাটি বলেছে, প্রণালিটি বন্ধ হলে এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে এশিয়ায়। কারণ এই জলপথ দিয়ে পরিবাহিত পণ্যের প্রায় ৮৪ শতাংশই এশিয়ার দেশগুলোতে যায়।

 

প্রতিবেদনে ইউএনসিটিএডি বলেছে, জ্বালানি, সার ও পরিবহন ব্যয় বেড়ে গেলে তার সরাসরি প্রভাব খাদ্যের দামের ওপর পড়তে পারে। এতে বিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর জীবনযাত্রার ব্যয়ের চাপ আরো বাড়তে পারে।

 

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের মোট অপরিশোধিত তেলের ৩৮ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। পাশাপাশি বিশ্বের ২৯ শতাংশ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও ১৯ শতাংশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই জলপথ দিয়েই যায়।

 

ইউএনসিটিএডির বিশ্লেষণে আরো দেখা গেছে, বিশ্বে জাহাজে করে পরিবহন করা মোট সারের প্রায় এক-তৃতীয়াংশও হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়।